প্রতারণা রিপোর্ট করুন
BloodMate কখনো টাকা চায় না — কোনো ফি নয়, যাতায়াত খরচ নয়, বিকাশ/নগদ/রকেটে কিছু পাঠাতেও বলে না।
এগুলো প্রতারণার লক্ষণ
- রক্তের বিনিময়ে বা “ডোনার খুঁজে দেওয়ার” জন্য টাকা চাওয়া
- মোবাইল ব্যাংকিংয়ে আগাম টাকা পাঠাতে বলা
- হাসপাতাল বা রোগীর তথ্য দিতে না পারা, বারবার জায়গা বদলানো
- ডোনারকে হয়রানি করা বা ব্যক্তিগত তথ্য চাওয়া
কীভাবে রিপোর্ট করবেন
প্রতিটি অনুরোধ ও ডোনার কার্ডে “রিপোর্ট” বাটন থাকবে। দুইজন বিশ্বস্ত ব্যবহারকারী টাকা চাওয়া বা হয়রানির রিপোর্ট করলে অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, তারপর মডারেটর যাচাই করেন।
কেউ ভয় দেখালে বা আপনি বিপদে থাকলে এখনই ৯৯৯-এ কল করুন।
999